মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। আপিল বিভাগ তার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

এই রায়ের ফলে, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্বের রায় এবং সেই মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা যেখানে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে কেউ খালাস পেলেন।

মামলার ধারাবাহিকতা

এই মামলায় আপিলের ওপর শুনানি শেষে গত ৮ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আপিলটি রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে ছিল। আসন গ্রহণের পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আদালত রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আজহারুল আপিল করেন। এই আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেন।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়। পরে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়া হয়। এই আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দিলেন আপিল বিভাগ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

আইনজীবী ও রাষ্ট্রপক্ষ

আদালতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে পলাতক আ’লীগ নেতাদের অঢেল সম্পদের সাম্রাজ্য

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, নতুন হাসপাতালে ভর্তি ৬৫১ জন

সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাব দিল বিজিবি

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না’: মহিলা জামায়াত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিরাতে দ্বিতীয় হলেন বাংলাদেশের আবু ইউসুফ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের শপথে যোগ দিতে আসছেন ভারতের লোকসভার স্পিকার