রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না’: মহিলা জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেছেন, কোরআনের বিধান অনুযায়ী পুরুষরাই নারীদের পরিচালক, তাই কোনো ইসলামী সংগঠনের শীর্ষ পদে (আমির) নারীদের আসার সুযোগ নেই। রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নূরুন নেসা সিদ্দীকা মন্তব্য করেন, শীর্ষ পদে নারী থাকাটাই বড় কথা নয়, বরং নারীর অধিকার আদায় হচ্ছে কি না সেটাই গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দেন যে, বিগত ৫৪ বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর নিরাপত্তা বা অধিকারের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতের ৪ নারী নেত্রী সিইসির সঙ্গে এই বৈঠক করেন, যেখানে তারা নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ জানান।

সর্বশেষ - অপরাধ