রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি সিনেমা ‘আলী’ কান উৎসবে রচনা করল ইতিহাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বাংলাদেশের সিনেমাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিশেষ স্বীকৃতি ‘স্পেশাল মেনশন’ অর্জন করেছে ছবিটি। এ অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র কানের মূল প্রতিযোগিতা বিভাগে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

শনিবার (২৪ মে) উৎসবের প্রধান ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল-এর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওই বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম পেয়েছে ইসরায়েলি পরিচালক তৌফিক বারহোমের ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

জার্মান নির্মাতা মারেন আদে, যিনি এই বিভাগের প্রধান বিচারক ছিলেন, মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’-কে স্পেশাল মেনশন দেওয়ার ঘোষণা দেন। উপস্থিত দর্শক ও অতিথিরা করতালির মাধ্যমে নির্মাতা আদনান আল রাজীবকে অভিনন্দন জানান। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য।’

এই ঐতিহাসিক স্বীকৃতির পর দেশজুড়ে বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীরা রাজীব ও তার টিমকে শুভেচ্ছা জানান।

পরিচালকের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার এসেছে! অভিনন্দন আদনান আল রাজীব ও পুরো ‘আলী’ টিমকে!’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘স্পেশাল মেনশন পুরস্কার এনে বাংলা সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে টিম ‘আলী’। অভিনন্দন সবাইকে।’

রেদোয়ান রনি লেখেন, ‘তোমরা ইতিহাস গড়েছ, আমাদের স্বপ্নকে পৌঁছে দিয়েছ বিশ্বমঞ্চে, আর আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছ ভালোবাসা আর গর্বে। বাংলাদেশ এগিয়ে চলুক।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

দু’টি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

ধর্মের নামে ভোট চাওয়া ঠিক নয়: নবীউল্লাহ নবী

যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ বাণিজ্য চুক্তি: ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, চিকিৎসায় যাচ্ছেন বিদেশে

উচ্ছেদের পর হকারদের জন্য পুনর্বাসন উদ্যোগ