সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রামপুরা হত্যা: চার আসামির শুনানি ৪ ডিসেম্বর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা এবং বহু মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

এই মামলার দুই পলাতক আসামি—ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান—এর জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সকালে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পুরো এলাকা জুড়ে সেনা, পুলিশ, র‌্যাব ও বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে যোগ দিতে পারেন: হান্নান মাসউদ

নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ ব্যবহারের পরামর্শ

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক: পেরাক রাজ্যে ইমিগ্রেশন অভিযান

হাসিনার মামলার রায় কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে চার দিনে সংঘর্ষে ৬৪ জন নিহত

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম