শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জবিতে শাটডাউন প্রত্যাহার, রবিবার থেকে ক্লাস চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাটডাউন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রবিবার থেকে ক্লাস চালু হবে বলে জানা যায়। সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের একটি বিজ্ঞপ্তি ঘোষণা দিলে শাটডাউন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর আগে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনসহ শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউন প্রত্যাহারের বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১০ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে।

তবে আমাদের তৃতীয় দাবি, যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, যা এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।

তবে, তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা দিলে ফের কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

তফসিলের পর থেকেই কড়া নজরদারিতে ইসি

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল: ক্রিকেটে নতুন যুগের সূচনা

বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

ভাঙ্গায় হাতবোমা-সামগ্রীসহ তিনজন আটক

আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল বাংলাদেশ

বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা

রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত শুনানি শুরু: গাম্বিয়ার জোরালো অভিযোগ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার