রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপি সরকারও আওয়ামী লীগের পথে হাঁটছে: শফিকুর রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, বিরোধী দলের সহযোগিতা নিতে সরকার ব্যর্থ হয়েছে। এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। আমার বাংলাদেশ (এবি) পার্টি এ আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপিও তাদের মতো একটি রাজনৈতিক দল ছিল। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে দুই দলের মধ্যে পার্থক্য ছিল না বলে দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, তাঁদের দল চেয়েছিল গণভোট আগে অনুষ্ঠিত হোক, যাতে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে না পড়ে। কিন্তু বিএনপি তাতে সম্মত হয়নি। পরে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সদস্যদের শপথের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশন একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেওয়ার কথা জানিয়েছিল। বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সেদিন থেকেই বিএনপি উগ্র আচরণ শুরু করেছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বিএনপি এখন দাবি করছে, জনগণ তাদের পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। তবে গণভোটের রায় যথাযথভাবে মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না। বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কেউ তা পাননি বলেও দাবি করেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, সরকারি দলের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ বিরোধী দলের কোনো সংসদ সদস্য বরাদ্দ পাননি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো রাজনীতির অবসান এবং নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে বলে মানুষ আশা করেছিল। কিন্তু দেশ আবারও পুরোনো ধারায় ফিরে যাচ্ছে। এমনকি মহিষের ওপরও কর আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামারির পরও আমাদের বিরোধী দলে বসিয়েছে জনগণ।’ তাঁর দাবি, বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন।

শফিকুর রহমান বলেন, বিএনপি পরিবর্তিত হলেও জামায়াত নিজেদের অবস্থান বদলাবে না। জুলাই সনদ ও গণভোটের গণরায় আদায় না করা পর্যন্ত দলটি প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন তিনি।

‘নব্য ফ্যাসিবাদের’ পতন হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর ভাষ্য, বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হলেও জামায়াত সেগুলো প্রত্যাখ্যান করেছে। বিরোধী দল হিমালয়ের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান তাঁদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা।

শফিকুর রহমান বলেন, তাঁরা সরকারের পতন চাওয়ার চেয়ে সরকারের সফলতা চেয়েছিলেন, কারণ সরকারের সফলতা মানেই দেশের সফলতা। তবে বিরোধী দলের সহযোগিতা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এত দিন সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে তাঁরা দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে টানা ১২তম জয়ে ভারত নারী দল

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনায় ৬ সপ্তাহের শীর্ষে তেলের দাম

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

ইসরায়েলে ইরানি হামলা: নিহত ও আহত দুই শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি

টানা বৃষ্টি ও বন্যায় ৪৩ জেলায় কৃষি বিপর্যস্ত

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

শতভাগ ফেল করা ৩১২ প্রতিষ্ঠানে শোকজ

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা ও অটো ফাইন চালু