রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

Spread the love

৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত তথ্য জানা গেছে।

নবনিয়োগ শাখার তথ্যমতে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। তারা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও সভায় ডিজিএফআই, এনএসআই প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ জনের মৃত্যু

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

জানাজা ও দাফনের তথ্য সরকারই জানাবে: মির্জা ফখরুল

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনাসূত্রে ২৩ মরদেহ উদ্ধার

প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি: পাটওয়ারী

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে, চার শিশুসহ আট জন নিহত