মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

Spread the love

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দুই থেকে তিন পৃষ্ঠার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, এটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু ও গণঅভ্যুত্থানের একটি দলিল। আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে। এর আগ পর্যন্ত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সময় নিতেই পারে। কিন্তু সময়টা যাতে এমন না হয় যাতে করে অন্যদের মধ্যে এ নিয়ে উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সবাইকে এক ধরনের সংযমের দিকে যেতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে আগামীকাল ১৫ জানুয়ারি ডেটলাইন রয়েছে। আগামীকাল তা দিতে পারছি না। ফলে এক প্রকার চাপের মধ্যে রয়েছি।

বিএনপিসহ অন্যান্য দলগুলো খসড়া ঘোষণাপত্র পর্যালোচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে। এরপর তা চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুফটপ সোলার বাড়াতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

বড় ব্যবধানে ঢাকা-১৭ আসনে জয়ী হলেন তারেক রহমান

চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু

‘মাদকের অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান: দিনে ৪০ কেজি গাঁজার রমরমা ব্যবসা

শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানাব: তথ্য উপদেষ্টা

নজরুল সমাধির পাশে হাদির দাফন প্রস্তুতি সম্পন্ন

রামপুরা হত্যা: চার আসামির শুনানি ৪ ডিসেম্বর

রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ইউক্রেনে নিহত ৬