শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“শাকিব খান” আপনারা ৩০০ রান করলেও ম্যাচ হারবেন!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

আকাশ নিবির:

চলছে বিপিএল এর ১১ তম আসর। দল কিনেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু ম্যাচ জিততে পারছেন না একটিও। এতে বেজায় চটেছেন শাকিব ভক্তরা।

তারপরও সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রচার করেই চলেছেন “ঢাকা ক্যাপিট্যালস” অফিসিয়াল পেজে।

সেখানেই এক ভক্ত অনুসারী মোঃ ফয়সাল আহমেদ লিখেছেন “যে ক্লাসের বলার কি বলবো। আপনারা ৩০০ রান করলেও ম্যাচ হারবেন।” আরেক ভক্ত লিখেছেন “ঢাকার জন্য কষ্ট হয়।” অন্যজন লিখেছেন “লাভ নাই আবার হারবে, পারলে ঠেকা ঢাকা।”

এছাড়াও এক ভক্ত ঢাকাকে ব্রাজিলের হেক্সা মিশনের সঙ্গে তুলনা করে বলেন, “প্রিয় টিম ব্রাজিলের আগে তোমরা হারের হেক্সা পূরণ করবা।” নিউজ লিখা পর্যন্ত দূর্বার রাজশাহীর বিপক্ষে আগামীকালের ৬:৩০ এর ম্যাচের ফটোকার্ড এ তিন হাজার তিনশত লাইক ৮১২ কমেন্টের মধ্যে চৌদ্দশত হাহা রিয়েক্ট দেখা গেছে।

তবে একের পর এক ম্যাচ হেরেই চলেছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এবার সুযোগ ছিল জয়ে ফেরার। টানা তিন ম্যাচ হারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা।

কিন্তু আরও একবার বোলারদের ব্যর্থতায় হার সঙ্গী হলো থিসারা পেরেরার দলের। ১৯৩ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট পেয়েছে এবারের আসরে নিজেদের প্রথম জয়।

লক্ষ্য ১৯৪। বড় রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। ১৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অ্যারন জোন্স ৮ বলে ১৪ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান। সে ঝড়কে ছাড়িয়ে দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

জমে উঠা ম্যাচে পরের দিকে দারুণ ব্যাটিং করেন রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪)। ১৬০ রানে ৭ উইকেট হারানোর পর দায়িত্ব নিয়ে খেলে সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন ফরমানউল্লাহ আর শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমান ১ উইকেট পেলেও ৩১ রান খরচ করেন।

এর আগে লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছিল ঢাকা। তানজিদ হাসান তামিম ৪ বলে ৬ রান করে কর্নওয়ালের শিকার হন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ৯১ বলে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন আর মুনিম।

৪৩ বলে ১০ চার আর ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। মুনিম করেন ৪৭ বলে ৫২ (৭ চার আর ১ ছক্কায়)। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ আর থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে বড় পুঁজি গড়ে ঢাকা।

অন্যদিকে আবার অনেকে প্রশ্ন তুলেছে শাকিব খানকে সামনে রেখে মালিক পক্ষ মেতেছেন অনলাইন জুয়ার আসরে! যদিও তার কোন প্রমাণ পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান

শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানাব: তথ্য উপদেষ্টা

আগস্টের শেষেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

পারমাণবিক সংকট নিরসনে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

প্রতারণা-দখলবাজির অভিযোগে তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ‘উষ্ণ ও গঠনমূলক’ ফোনালাপ

ওসমান হাদি হত্যা মামলা : সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি