বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার পরিকল্পনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

Spread the love

দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিইডিপি-৫ সহ মোট ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন মেয়াদে বাস্তবায়িতব্য পিইডিপি-৫ প্রকল্পের আওতায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পুরোনো ভবন সংস্কার, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ পুলিশের অপারেশনাল ও বিশেষায়িত যানবাহন কেনায় যৌথভাবে ৬ হাজার ৬০৯ কোটি টাকা, তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দু’টি কূপ (তিতাস-৩২ ও ৩৩) খননে ৫৯২ কোটি টাকা, পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট (INMAS) স্থাপনে ৫৩৫ কোটি টাকা এবং বরিশাল সিটি করপোরেশনের খাল সংলগ্ন পাড় সংরক্ষণ ও পুনঃখননে ৭৩০ কোটি টাকা। জাতীয় উন্নয়ন প্রকল্প ও একনেক সভার হালনাগাদ সারসংক্ষেপ জানতে পরিকল্পনা বিভাগ-এর পোর্টালে চোখ রাখতে পারেন।

সর্বশেষ - অপরাধ