শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিয়েতে অনীহা মিমির স্বাধীনভাবে বাঁচতে চাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ

Spread the love

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীতে। রাজনীতিতে নাম লিখেও সংসদ সদস্য নির্বাচন করে জয়ী হয়েছিলেন এই তারকা। তবে বর্তমানে রাজনীতি ছেড়ে ফের অভিনয় ব্যস্ত এই সুন্দরী।

এবার পূজায় নিজের শহর কলকাতায় কাটালেন মিমি। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও কসবার বাড়িতেই ছিলেন।

মিমি : এই পূজা আমরাই প্রথম শুরু করেছিলাম। লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মা-পাপাও এই পূজার সঙ্গে যুক্ত। উদ্বোধনী সংগীত থেকে শুরু করে তারা পূজার বিভিন্ন বিষয়ে যুক্ত থাকেন প্রতি বছর। প্রাথমিকভাবে পূজায় বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করলাম।’

এবারের পূজাও একাই কাটালেন মিমি। তার সময়ের বেশির ভাগ নায়িকা বিয়ে করে সংসার করছেন। তবে বিয়ে নিয়ে কোনো মাথাব্যথা নেই মিমির। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরাও। ফলে তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে কাটাতে চান মিমি- এমনটিই জানালেন।

বিয়ে নিয়েও ভিন্নরকম এক বার্তা দিলেন মিমি। তিনি বললেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তা হলে তার থেকে শক্তিশালী মহিলা আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়।

আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমোতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি। এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে।’

এদিকে ‘তুফান’ সিনেমায় মাধ্যমে ব্যাপক আলোচিত হন মিমি। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। সিনেমায় প্রথমবার শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন মিমি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২টি দোকান ভস্মীভূত

রাজশাহী রেললাইনে পাথরের সঙ্গে ইটের খোয়া!

ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে অস্ত্রধারীর পরিচয় নিয়ে বিতর্ক

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

অনলাইনে সহজে ফুয়েল পাস রেজিস্ট্রেশন পদ্ধতি

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ছয় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

শেওড়াপাড়া মেট্রোরেলের গেটে আটকা দুই নারী, অতঃপর…..

কর অব্যাহতি পেলো  আস সুন্নাহ ফাউন্ডেশন

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে সহায়তার আবেদন