রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

Spread the love

সমাজ সেবা অধিদপ্তর অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।তাদের অভিযোগ, সংগঠনের সদস্য পদ হারানো একজন ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সমাজ সেবা অধিদপ্তরের কিছু কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদন তৈরি করে এই প্রশাসক নিয়োগ দিয়েছে। কিন্তু আইন অনুযায়ী সমাজ সেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে না।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ফোরামের নেতারা।

ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সাল থেকে পর পর তিনবার নির্বাচিত হয়ে আমরা মার্কেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের একটা প্রতিপক্ষ আছে, যে প্রতিপক্ষ কখনো নির্বাচনে আমাদের সঙ্গে পারে না। না পারার কারণে তারা সবসময় কিছু বহিরাগত লোকজন এনে মার্কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আমাদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পাশ করে। তখন প্রতিপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করে সমাজ সেবা অধিদপ্তর অন্যায়ভাবে আমাদের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। আমাদের কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন

সংবিধান বাতিল করে জুনে গণপরিষদ নির্বাচনের দাবি বিপ্লবী পরিষদের

‘সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, গুছিয়ে আনতে পারছে না’

ড্যাপের বিধিমালা সংশোধন না করলে কঠোর কর্মসূচির হুম‌কি

তিনি আরও বলেন, ওনারা (সমাজ সেবা অধিদপ্তর) মনগড়া একটি প্রতিবেদন তৈরি করে আমাদের কোনো ধরনের নোটিশ না দিয়েই কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেন। এটা করা হয়েছে আইন বহির্ভূতভাবে। আমাদের ভোটার ছয়শর মতো, এর মধ্যে ৪০৯ জন সদস্য লিখিতভাবে দিয়েছে আমরা প্রশাসক চাই না, নির্বাচিত কমিটি দ্বারা মার্কেট পরিচালিত হোক সেটাই চাই। এ কারণে প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

নিজাম উদ্দিন বলেন, বিষয়টি এখন উচ্চ আদালতে চলে গেছে। আদালতের কাছে আমরা ন্যায্য বিচার চাই। সমাজ কল্যাণ অবৈধভাবে আমাদের কমিটি ভেঙে দিয়েছে। এটা যেন প্রত্যাহার করা হয়, সেটাই আমাদের দাবি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে সভাপতি পদে পরাজিত হওয়া একজন দীর্ঘদিন ধরেই মার্কেটে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন। অনৈতিক কাজে জড়িত থাকায় চাঁদনী চক বিজনেস ফোরাম থেকে তার সদস্য পদ স্থগিতও করা হয়েছে। কিন্তু সরকারের পট পরিবর্তন হওয়ার পর তার সুযোগ নিয়ে সদস্য পদ স্থগিত হওয়া ওই ব্যক্তি সমাজ কল্যাণ অধিদপ্তরের কিছু কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে অসত্য তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। তার ভিত্তিতেই পুরো কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

কিসের ভিত্তিতে আপনারা বলছেন সমাজ কল্যাণ অবৈধভাবে আপনাদের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমাজ কল্যাণের একটা আইন আছে। সেই আইন অনুযায়ী, তারা কমিটি ভেঙে প্রশাসক বসাতে পারেননা। তাছাড়া আমাদের সংগঠনের সদস্য পদ হারানো একজন সমাজ কল্যাণের কাছে আবেদন করেন তার সদস্যপদ বহাল রাখার জন্য। কিন্তু সমাজ কল্যাণ তার সদস্য পদ বহাল রাখার জন্য আমাদের কিছু না বলেই, পুরো কমিটি ভেঙে দিয়েছে। এটা তো সমাজ কল্যাণ করতে পারে না।

সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, চাঁদনী চকে প্রায় ৬০০ দোকান মালিকের শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ৫-১০ জন দোকান মালিকের সহায়তায় সমাজ কল্যাণের এক-দুইজন কর্মকর্তার মাধ্যমে অসত্য তদন্তের ভিত্তিতে নির্বাচিত কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের এই ধংসের খেলা বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিও জানানো হয়েছে। সেগুলো হচ্ছে —

১. ব্যবসায়ীদের মধ্যে কোনো মতবিরোধ থাকলে সাধারণ দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীরাই তার সমাধান করবেন।

২. ব্যক্তি মালিকানা মার্কেট পরিচালনা কমিটি মালিকদের সরাসরি ভোটে নির্বাচিতরাই পরিচালনা করবে। প্রশাসক নিয়োগ সাধারণ দোকান মালিকরা কখনই চায় না।

৩. প্রশাসক মুক্ত, বহিরাগত মুক্ত করে মার্কেট পরিচালনার দায়িত্ব দোকান মালিকদের হাতেই রাখতে হবে।

৪. নির্বাচিত কমিটিকে মেয়াদ পূর্তি পর্যন্ত স্বাধীনভাবে মার্কেট পরিচালনার সুযোগ দিতে হবে।

৫. মার্কেট পরিচালনা কমিটি দোকান মালিকদের একটি অ-রাজনৈতিক মার্কেট পরিচালনা কমিটি। আমরা এখানে কোন রাজনৈতিক সম্পৃক্ততার অজুহাতে মার্কেটকে দখলের পায়তারা হতে নিরাপত্তা চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহ-কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহম্মেদ মাসুমসহ অন্যান্যরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৪র্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

শেখ হাসিনা-শমী কায়সার-মমতাজ-তারানা হালিমের বিরুদ্ধে  মামলা

ঢাকার জন্য ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু: মির্জা ফখরুল

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত

ভাঙতে বসেছে মালাইকা-অর্জুনের প্রেম

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ও পাকিস্তানের নেপথ্য মধ্যস্থতার বিবরণ