মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাতারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন আকবর আলী।

ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে উঠতি তারকারাও জায়গা পেয়েছেন। সিনিয়রদের মধ্যে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। নতুন মুখ হিসেবে দলে যুক্ত হয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার এবং মেহেরব হাসান অহিন।

বাংলাদেশ দল ১৫, ১৭ ও ১৯ নভেম্বর যথাক্রমে হংকং, আফগানিস্তান ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে।

বাংলাদেশ দল:
জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত