শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

Spread the love

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এবার তার বন্ধু ও ছোটভাই পরিচয় দেওয়া রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলেন তাহসিফ। তার সঙ্গে শেষবার কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে।

রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। শুক্রবার সকালে তিনি জানান, ‘গত রাতে তাকে সেখানে নেওয়া হয়। দুজন একসঙ্গে ছিলেন বলে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে রেজা দ্বীপের দেওয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবেই দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেজা দ্বীপের ফোন কল পেয়ে বাসা থেকে বেরিয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইলে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, বাসায় ফিরছেন।

বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা উত্তরার দিয়াবাড়ির বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন। মরদেহ উদ্ধারের সময় নৌপুলিশ তার মোবাইল ফোন ও মানিব্যাগ পেলেও মোটরসাইকেলটির সন্ধান পায়নি।

তাহসিফকে ডেকে নেওয়া বন্ধুস্থানীয় ছোটভাই দ্বীপের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছে বলে বৃহস্পতিবার জানান এক স্বজন। তার ভাষ্য, দ্বীপ তাদের জানিয়েছেন, তারা একসঙ্গে রাতে খাওয়াদাওয়া করেছেন। পরে তাহসিফকে তার বাসার এলাকার কাছেই রেখে তিনি ফিরে যান।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল ফুটেছে’: বিজেপির জয়ে মোদির প্রতিক্রিয়া

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

বিএনপি সরকারও আওয়ামী লীগের পথে হাঁটছে: শফিকুর রহমান

মৃত্যুর দেড় বছর পর ‘সম্মানজনক খালাস’ পেলেন খাদ্য পরিদর্শক এনায়েত করিম

৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল

আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি ও উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা