সোমবার , ২৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

সিলেটে জেলা প্রশাসনের কড়া নির্দেশনার পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর তারা ফেরত দিয়েছেন। এছাড়া অভিযান চালিয়ে সদর উপজেলার ধোপাগুল এলাকার দুটি ক্রাশার মিল থেকে আরও ৬০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ—মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট সাদাপাথর আবার ধলাই নদী ও সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ সারমিন জানান, ধোপাগুলের একটি ক্রাশার মিল থেকে ৫০ হাজার ও আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথরও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পাথর রাতের মধ্যেই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় আনা হয়।

এর আগে শনিবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে লুটকৃত পাথর ফেরত দেওয়ার জন্য। এরপর থেকেই ব্যবসায়ীরা নিজ খরচে ট্রাক ও নৌকায় করে পাথর ফিরিয়ে দিতে শুরু করেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, মঙ্গলবার থেকে সিলেটজুড়ে চিরুনি অভিযান চালানো হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেখানেই লুটকৃত পাথর পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি : মার্কিন শিবিরে আতঙ্ক

ইরানে বালিকা স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, মার্কিন তদন্তকারীদের ধারণা

কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

জনতার প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে রাজধানীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ

আওয়ামী লীগ ও জামায়াত একে অপরের পরিপূরক: মাহফুজ আলম

ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির উদ্বেগ, ইসির দাবি ‘স্বাভাবিক’

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার: ৮,৭৭০ কেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা