শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ শেষ হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা, বাংলাদেশি পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠকে অংশ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বৈঠকের আলোচ্যসূচিতে বাংলাদেশি পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক, রেলপথে পণ্য পরিবহন এবং দুই দেশের মধ্যে পণ্যের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যে অশুল্ক বাধাকে অন্যতম প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব বাধা কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম সহজ করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে যৌথ ওয়ার্কিং গ্রুপের এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত