মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার জন্য ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

Spread the love

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও নিরাপদ করতে ২০০টি বৈদ্যুতিক (ইভি) বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দ্রুত সেবা চালুর লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্রের দীর্ঘসূত্রতা এড়িয়ে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে এসব বাস কেনা হবে। সংগৃহীত ২০০টি বাসের মধ্যে ১০০টি বাস বিশেষভাবে নারী যাত্রীদের চলাচলের জন্য নির্ধারিত রুটে চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বায়ুদূষণ রোধে ইভি বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিআরটিসির সেবার মান বাড়ানো এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বর্তমানে নারীদের জন্য ১৪টি বাস দিয়ে ১৩টি রুটে বিশেষ সার্ভিস চালু করা হয়েছে, যার মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে ১টি এবং বগুড়ায় ২টি রুট রয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, জনসংখ্যার অর্ধেক অংশ নারী হওয়ায় তাদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিআরটিসির পরিচালনা ও সেবার গুণগত মান আরও উন্নত করার নির্দেশনা দেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত