বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুই দিন পর ৩০ ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব ধরনের সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।

সেবা দ্রুত স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে এবং দ্রুত সেবা চালুর নির্দেশ দেয়। এর পর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশের পক্ষ থেকে জানানো হয়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।

এদিকে ব্যাংক এশিয়াও এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবে এসব সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত