বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘বেহেস্তের টিকিট’ দেখিয়ে ভোট চাইছে কেউ কেউ: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) দুপুরে তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল নির্বাচনে জেতার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘বেহেশতের টিকিট’ বিক্রির মতো বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি বিষয়টিকে ‘শিরক’ ও ‘মানুষকে ঠকানো’ হিসেবে অভিহিত করে বলেন, “সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। যারা নির্বাচনের আগেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকায়, তারা নির্বাচনের পরে কী করবে তা সহজেই অনুমেয়।”

বক্তব্যে তিনি প্রবাসীদের ‘পোস্টাল ব্যালট’ ডাকাতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো ব্যালট পেপার নিয়ে কুচক্রী মহলের কারসাজি শুরু হয়েছে। যারা বিগত ১৬ বছর দেশ শাসন করে বিদেশে পালিয়ে গেছে, তারা নতুন করে ভোট ডাকাতির ষড়যন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমান তার ভাষণে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান পুনর্ব্যক্ত করে বলেন, বিগত সরকার দেশকে বিদেশের কাছে বন্ধক দিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে জনগণের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার। দীর্ঘ প্রায় ২২ বছর পর সিলেটে তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে পুরো নগরীতে এক অভূতপূর্ব গণজোয়ারের সৃষ্টি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

লাখো মাণুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা সম্পন্ন

আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে: ধর্মমন্ত্রী

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

রোজায় সংকট ঠেকাতে আসবে পৌনে ৩ কোটি লিটার সয়াবিন

ইরানে বিক্ষোভ ও প্রাণহানি: মৃতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য

বাম্পার ফলন ও পর্যাপ্ত মজুতেও চালের বাজারে অস্থিরতা

বার্ন ইউনিট চিকিৎসকশূন্য: শেবাচিম

পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতা পরিবহনে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া