রবিবার , ৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে: ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান সংঘাতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলেও ট্রাম্পের দাবি, ইরান এখন সেই পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানেই তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির ‘সব পরিকল্পনাই প্রায় ছেড়ে দিয়েছে’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ের তুলনায় বর্তমানে তেলের দাম কম বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, বাইডেন প্রশাসনের সময়ে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের এই দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার ইরানের

ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারের জন্য।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ নাকচ করেন।

পেজেশকিয়ান বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাবও দেন তিনি।

তবে তেহরান জানিয়েছে, তাদের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচির কাঠামোগত কোনো পরিবর্তনও করা হবে না বলে জানিয়েছে ইরান।

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং তেহরানের বক্তব্যের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য সেই বিতর্কের মধ্যেই নতুন করে সামনে এলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে।

দেবিদ্বারে যুবকের হামলায় মা ও আট মাসের ভাতিজি নিহত

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

ঢাকা দক্ষিণ সিটিতে অভিযানে মরছে না মশা, উপায় খুঁজতে কমিটি

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

জাতীয় গ্রিডে সরবরাহ কমে তীব্র গ্যাস সংকট

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

এশিয়া কাপে ফাইনালের লড়াইয়ে আজ ভারত-বাংলাদেশ