শনিবার , ৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৯ জন উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

Spread the love

গাজীপুরের ডেগের চালা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটি থেকে ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। বিকেল সোয়া ৪টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত