শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, শিকড় পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত