মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৮১ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় করছেন ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ মঙ্গলবার ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেল দুই ভাগে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবালয়ের সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং দুপুর ২টা থেকে ৪১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় হবে। প্রধান কমিশনারের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ইসি ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত