শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের দোয়া-মোনাজাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

Spread the love

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। এর আগে শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির কারণে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ–২০২৫ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনে এনজিও নিবন্ধন ও অনুদান গ্রহণের শর্ত সহজ হয়েছে; বছরে ৫০ লাখ টাকার অনুদানে আর অনুমোদন লাগবে না।

এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ–২০২৫-এর খসড়া উপস্থাপন করা হলেও আরও সংশোধনের পর পরবর্তী সভায় তোলা হবে বলে জানানো হয়।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হবে এবং তারা দুই–তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত