মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেরেবাংলা নগরে ১৭ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৭টি ককটেল ও একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ব্যাগের ভেতর কিছু ককটেল ও একটি পেট্রোল বোমা পাওয়া যায়। বিস্ফোরকের খবর পাওয়ার পর গতকাল বিকাল থেকে বিপুলসংখ্যক এসআরবি সদস্য ঘটনাস্থল ঘিরে রাখেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

পরে বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি সেখানে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে এলাকায় তল্লাশি চালানো হয়।

তবে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানেও ককটেলসদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এসআরবি-২-এর একটি বিশেষ দল।

রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো ককটেলসদৃশ কিছু বস্তু অজ্ঞাত ব্যক্তিরা রেখে গেছে।

তিনি বলেন, বিষয়টি নিশ্চিত করতে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করার পর বস্তুগুলো বিস্ফোরকজাতীয় কি না, তা নিশ্চিত করতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত