শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘শুধু প্রকৌশলী নয়, ভালো মানুষ তৈরি হোক’: সেনাপ্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের ভালো মানুষও তৈরি করতে হবে। একটি ভালো মানুষ তৈরিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নৈতিক শিক্ষা না থাকলে দেশের জন্য প্রকৃত অবদান রাখা সম্ভব নয়। নৈতিকতা ও ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে।

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জোর দিয়ে বলেন, “শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তার কাছ থেকে প্রকৃত উপকার পাবে না। তাই আমি সব সময় আপনাদের শৃঙ্খলাবোধ শেখার জন্য উৎসাহ দিই, ভালো মানুষ হওয়ার জন্য উৎসাহ দিই। আর অবশ্যই, আপনার মেধা দিয়ে আপনি হবেন একজন অসাধারণ প্রকৌশলী। আপনারা হবেন এই দেশের গর্বিত নাগরিক।”

তিনি বলেন, এই ফোরামটি একটি আন্তঃবিষয়ক সংলাপ, প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার নতুন দৃষ্টিভঙ্গিতে সমাধানের উৎসাহদাতা হিসেবে কাজ করেছে। তিনি বিশ্বাস করেন, এই সম্মেলন একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে বৈচিত্র্যময় ধারণার আদান-প্রদান, একাডেমিক আলোচনাসভা এবং যান্ত্রিক ও প্রায়োগিক বিজ্ঞান শাখার পথপ্রদর্শক গবেষণা উপস্থাপন করা হয়েছে। এই সম্মেলন নিঃসন্দেহে অংশগ্রহণকারীদের নতুন কিছু শিখতে, নতুন সম্পর্ক গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হতে সাহায্য করবে।

সেনাপ্রধান আরও বলেন, তিনি সব প্রতিনিধি, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জ্ঞানকে এগিয়ে নিতে এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণে তাদের আন্তরিকতা ও আগ্রহকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তিনি ভবিষ্যতে তাদের আবারও স্বাগত জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থী ও উদীয়মান গবেষকদের প্রতি তিনি বলেন, “সীমারেখা ভেঙে সামনে এগিয়ে চলুন, কৌতূহলী থাকুন এবং উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। এ ধরনের সম্মেলনগুলো আপনার একাডেমিক ও পেশাগত জীবনের একটি সোপান। আপনারা এই ফোরাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করুন।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

বিবিসিকে তারেক রহমান: “মনোনয়নে টাকা নয়, জনগণের আস্থা মুখ্য”

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

গহনা আমদানিতে কড়াকড়ি: দেশীয় সোনার বাজারে অস্থিরতার পূর্বাভাস

টিকা সংকটে স্বাস্থ্য খাত ঝুঁকিতে, বাড়ছে ২৬ রোগের প্রাদুর্ভাব

তৌহিদ আফ্রিদির অন্ধকার জগতের নতুন তথ্য ফাঁস

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

সংকটে দলের শেষ আশ্রয় তারেক রহমান

গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া, শরিক হলেন তারেক রহমান

ডাচদের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের