জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সফরকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতার প্রবাসীর চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম।
নিউইয়র্কে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে ঘিরে নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


















