মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাঠে একের পর এক ব্যর্থতা শাকিবের দলের!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা ওঠেছে গত ৩০ ডিসেম্বর। এবারের আসরে নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সিনেমা জগতে দুই বাংলায় নিজের দাপট দেখাতে পারলেও ক্রিকেট মাঠে শাকিবের দল যেন তাদের জৌলুস খুঁজে পাচ্ছেন না। একের পর এক হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে শাকিবের দল।

শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের আলোচনা একটু বেশিই ছিল। প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে ঢাকার প্রথম ম্যাচেও খেলোয়াড়দের ও ভক্তদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন এই তারকা।

এবারের আসরে বিপিএলে শক্তিশালী দল গড়েছিল ঢাকা ক্যাপিটালস। দলে ভিড়িয়েছেন- লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোসাদ্দেক, মুনীম শাহরিয়ার, থিসারা পেরারা, জনসন চার্লস, আমির হামজার মতো খেলোয়াড়দের। তবে শক্তিশালী দল গড়লেও টানা ৪টি ম্যাচ হারের তিক্ত স্বাদ পেল শাকিবের ঢাকা ক্যাপটালস।

৩০ ডিসেম্বর গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানেই গুটিয়ে যায় শাকিবের দল।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দুর্বার রাজশাহীকে। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

তৃতীয় ম্যাচেও ভরাডুবি দেখতে হয় ঢাকাকে। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে ২০ রানে পরাজিত হয় শাকিবের দল।

টানা তিন ম্যাচে হারের স্বাদ নেওয়ার পর চতুর্থ ম্যাচে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামে ঢাকা। দলে যোগ দেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। কিন্তু চতুর্থ দিনের পারফরম্যান্স হলো আরও বাজে। নতুন এই ফ্রাঞ্চাইজিকে টানা ৪ হারের স্বাদ দিয়ে এদিন রংপুর রাইডার্স তুলে নিল তাদের পঞ্চম জয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা–ভূমিধসে মৃত্যু ৪৭৮, নিখোঁজ শতাধিক

কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক

ট্রিপল হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবার জড়িত থাকার অভিযোগ

আবারও গাইলেন প্রিতম; নাচলেন শাকিব খান!

আজ সন্ধ্যায় শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত নেতাদের বিচারের নজির: মৃত্যুদণ্ডের ঘটনা

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা