বুধবার , ১২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চাঁদপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সহযোগী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

Spread the love

চাঁদপুরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির পাঁচ সহযোগীকে অস্ত্র, স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও জোবায়ের খান (২৭)। তাদের কাছ থেকে একটি বিদেশি শর্টগান, গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন, একটি স্পিডবোট ও ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কিবরিয়া মিয়াজির নেতৃত্বে এই দলটি নদীপথে ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

হাদি হত্যার পুনঃতদন্তে সিআইডির সময় বাড়ল ২৫ জানুয়ারি পর্যন্ত

স্বর্ণের নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৭২৬ টাকা

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

বংশালে ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

জ্বালানি সংকটে ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের মহাপরিকল্পনা ঘোষণা

নির্বাচন পেছাতে কিছু দল চেষ্টা করছে: মির্জা ফখরুল

বাজার সিন্ডিকেটের হাতে মানুষ জিম্মি হবে না: বাণিজ্যমন্ত্রী

হরমুজ প্রণালীতে জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের