জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সফরকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতার প্রবাসীর চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম।
নিউইয়র্কে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশের উন্নয়ন ও অগ্রগতি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দেশের ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ঘিরে নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মাহদী আমিন।


















