বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চিকিৎসা নিচ্ছেন বাহরাইনে ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (৪ মার্চ) হাসপাতালে যান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। এ সময় তাঁর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের (BDF) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার মধ্যে এই বাংলাদেশি প্রবাসীরা কর্মস্থলে থাকাকালীন আহত হন।

রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের উন্নত চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আহত নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের পরিবারকে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের আইনি ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। বাহরাইন সরকারের প্রতিনিধিরা এ সময় আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রবাসীদের ওপর এমন অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

জুলাইয়ের ১৯ দিনে ১৫২ কোটি ডলার ছাড়ালো প্রবাসী আয়

কুমিল্লায় তিনদিনের সংঘর্ষে আহত ৩০, আতঙ্কে এলাকাবাসী

ক্রসফায়ারে নিহত রব্বানীর পরিবার পাচ্ছে নতুন বাড়ি

দেশত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রীসহ সাবেক এমপি তানভীরের 

১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস ডিভাইস বাধ্যতামূলক করল বিআরটিএ

ভোট নিয়ে হাসিনার বিরুদ্ধে কড়া সমালোচনায় আসিফ নজরুল

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর

শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা, রাষ্ট্রপতির বিদায়ের ইঙ্গিত?