শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পথচলা সব সময় সুস্বাস্থ্য ও প্রফুল্লতার সঙ্গে অব্যাহত থাকুক।’

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করা হয়। এতে ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়েছে।

তারেক রহমানের পোস্ট দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।

জবাবে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যারা দেশে আসার আগে দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়

হরমুজ প্রণালিতে বাংলাদেশের ৬টি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস

স্মার্ট কৃষি ও ‘কৃষক কার্ড’: কৃষিখাতে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা

জিয়ার আদর্শ অনুসরণ করছেন বর্তমান প্রধানমন্ত্রী—ফারুকী

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বেইজিংয়ের

৩ লাখ রোহিঙ্গাকে ফেরাতে মিয়ানমারের সম্মতি: আনোয়ার ইব্রাহিম

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

কনকনে শীত ঢাকায়, তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি