বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ এবং আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে থাকা তথ্য ও নথিপত্র চেয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রও রয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনসংক্রান্ত কোনো দলিল বা রেকর্ডপত্র বিএফআইইউর কাছে থাকলে সেগুলোও চাওয়া হয়েছে।

বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই পাঁচ দেশে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগের অস্তিত্ব রয়েছে কি না, সে সম্পর্কিত সংগৃহীত তথ্যও দিতে বলা হয়েছে।

চিঠিতে তাদের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তথ্য ও নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

বেরোবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য ইসি পুনর্গঠন

আমরা অফিসে ঢুকতে পারিনি সাড়ে ১৩ বছর : জামায়াত আমির

এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব

বিদেশে ১০৭ কোটি টাকা পাচারের অভিযোগ এনায়েত উল্লাহর বিরুদ্ধে

রামুতে প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

প্রমাণ ছাড়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত ফ্রান্সের

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা