মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

Spread the love

নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের এক হোটেলে নিহত দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় পরিবারের হাতে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুলের বাবা-মা, দুই ছেলে, ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, “পত্রিকায় ঘটনাটি পড়ে হতবাক হয়েছিলাম। টিভিতে দেখেছি নিউইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছে। এমন একজনকে হারানো শুধু আপনাদের জন্য নয়, আমাদের জন্যও গভীর শোকের।”

পরিবার জানায়, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন প্রশংসিত কর্মকর্তা ছিলেন। ২০২১ সালে বাহিনীতে যোগ দেন তিনি এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ দেন তিনি। হামলাকারীকে ঠেকাতে গিয়ে নিহত হন দিদারুল, তার শরীরে আট-দশটি বুলেটের চিহ্ন পাওয়া যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের ‘রক্তাক্ত গণহত্যা’: ৪৮ ঘণ্টায় নিহত ৩০০

এবার দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু! আশ্চর্য যে যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের

সংস্কারেই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ড. আলী রীয়াজ

নতুন পে-স্কেল নিয়ে কাজ চালিয়ে যাবে সচিব কমিটি

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি পুলিশের

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের মহাপরিকল্পনা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন

সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

🔴 ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে: নিখোঁজ বহু যাত্রী