শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের শুরু, চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।”

তিনি আরও জানান, আগামীকাল কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রবিবার বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ভ্রমণের উপযুক্ত কি না—তা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

রাজধানীসহ দেশব্যাপী বিএনপি, অঙ্গসংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও তার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি আজ

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

দারুননাজাত কামিল মাদরাসার অভাবনীয় সাফল্য: দাখিলে ৬১৭ জন জিপিএ-৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরেবাংলা নগরে একনেক সভা শুরু

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০, আহত ৩৮৮

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

রাজশাহীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ