শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মুগদা হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

বাইরে থেকে ডেঙ্গু পরীক্ষা করানোর অভিযোগ

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু শনাক্তের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তবে রোগীরা অভিযোগ করেছেন, তাঁদের বাইরে থেকে ডেঙ্গুর পরীক্ষা করাতে বলা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমের অভিযোগের পর পরিদর্শন

জানা গেছে, মুগদা হাসপাতালের সেবার মান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রোগীদের কাছ থেকে সরাসরি তাঁদের সমস্যার কথা শোনেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রধান উপদেষ্টার সাথে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আজ

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারালেন নেপালের প্রধানমন্ত্রী

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানালেন তারেক রহমান