বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

Spread the love

সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের ভাতা ও প্রশিক্ষকদের সম্মানি বৃদ্ধি করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নতুন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ৬০০ টাকার বদলে ১,২০০ টাকা ভাতা পাবেন। গ্রেড-১০ ও নিম্ন পর্যায়ের কর্মচারীদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে।

প্রশিক্ষকদের ক্ষেত্রেও সম্মানি বেড়েছে। যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে ৩,৬০০ টাকা পাবেন, যা আগে ছিল ২,৫০০ টাকা। উপসচিব ও তদনিম্ন পর্যায়ের জন্য এই হার ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,০০০ টাকা হয়েছে।

এছাড়া কোর্স পরিচালকের দৈনিক সম্মানি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,০০০ টাকা, কোর্স সমন্বয়কের সম্মানি ১,২০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই হার শুধুমাত্র মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও দফতরের অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মীদের সদর দফতর আয়োজিত প্রশিক্ষণ বা প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এটি কার্যকর হবে না। নতুন হার আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে জিতলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপির

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্বরান্বিত

জামায়াত জোটে এনসিপিতে ভাঙন, পাঁচ নেতার পদত্যাগে

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষ: একই পরিবারের ৩ জন নিহত

১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান

প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের সাক্ষাৎ

বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের আভাস প্রতিমন্ত্রীর