শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামের পানি সংকট নিরসনে নতুন পিপিপি মডেলে কাজ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ কমাতে নতুন মডেলে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পানি সরবরাহ সেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুক্তির আওতায় চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড যৌথভাবে কাজ করবে। প্রতিষ্ঠান তিনটির মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ান ভ্যান ডার লিন্ডেনের উপস্থিতিতে চুক্তিতে সই করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক। নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ুবিষয়ক প্রথম সচিব ইজে ক্রুজেন এতে সাক্ষী ছিলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও নিরাপদ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এ লক্ষ্যেই নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের সব মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। তবে সবকিছু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। এ কারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। নতুন এই মডেলে সরকার, বেসরকারি খাত ও এনজিও একসঙ্গে কাজ করবে।

অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতির সংজ্ঞা ও কাজের ধরন পরিবর্তন হয়েছে। আগে সরকারের ওপর অধিকাংশ দায়িত্ব থাকলেও এখন সরকারি সেবা মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে বিভিন্ন খাতে পিপিপি মডেল প্রয়োগ করা হচ্ছে। দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করতে অর্থায়নের পাশাপাশি প্রকল্পের রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিশুদ্ধ পানির পাশাপাশি বর্ষাকালে চট্টগ্রাম নগরীর পানি নিষ্কাশন সমস্যাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে নেদারল্যান্ডস দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা জানান, তিন প্রতিষ্ঠান যৌথভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য একটি উদ্ভাবনী পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করবে। এর প্রথম ধাপে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানির চাহিদা নিরূপণ এবং পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।

চলতি বছরের মে মাসে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালিত এক সমীক্ষার পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমীক্ষায় দেখা যায়, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের মোট ১ লাখ ৬৪ হাজার ৯৯ জন বাসিন্দার নিরাপদ খাবার পানি পাওয়ার সুযোগ সীমিত। ওই দুটি ওয়ার্ডের মাত্র ২০ থেকে ৪০ শতাংশ বাড়িতে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন নেটওয়ার্ক পৌঁছেছে।

সমীক্ষা অনুযায়ী, অধিকাংশ বাসিন্দা বর্তমানে এলাকার ৮৫ থেকে ১১০টি বেসরকারি পানির ভেন্ডরের কাছ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার পানি কিনছেন। এ জন্য তাদের ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

এ ছাড়া ওই এলাকার ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততার মাত্রাও অনেক বেশি। পরীক্ষায় পানিতে সর্বোচ্চ প্রায় ৩ হাজার পিপিএম লবণাক্ততা পাওয়া গেছে, যেখানে জাতীয় নিরাপদ সীমা ১ হাজার পিপিএম। ফলে নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘আলো’ গান কাকে নিয়ে লেখা, যা বললো তাহসান

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

সালমান এফ রহমানের পুত্র ও ভাতিজার লন্ডনের প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা কেটে দেশে ফিরলেন ১৭ নাবিক, বিমানবন্দরে স্বস্তির পুনর্মিলন

প্রধানমন্ত্রীর ভাষণ সংক্রান্ত খবর ‘ভিত্তিহীন’: প্রেস উইংয়ের স্পষ্টীকরণ

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার

নির্বাচনোত্তর পশ্চিমবঙ্গে উভয়সংকটে বিজেপি: তৃণমূলের দলবদলকারীদের নিয়ে ‘ধীরে চলো’ নীতি

মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু