রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক ১৯ বছর পর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে অংশ নিতে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি আগামীকাল রোববার জেইসি বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে আলী পারভেজ মালিক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও ব্যাংকিং খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এছাড়া একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র বলছে, জেইসি বৈঠকের পাশাপাশি মালিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর। প্রায় ১৯ বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর পর ২৮ অক্টোবর পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের নিয়ে যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

গাজায় হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা হয়নি বলে দাবি রুমিন ফারহানার

১৪ দেশের সামুদ্রিক জোট গঠন করলো সৌদি আরব

বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা

বুলবুল হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন হাজির

সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথম: ৫ হাজার ৬৯০ কারাবন্দির ভোটদান