শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের সাধারণ ভ্রমণের ক্ষেত্রে আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য আগের মতো ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।

তবে বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

অবশ্য নতুন এই নীতির প্রভাব মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ, ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিটি মূলত ভিজিট ভিসা ও সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা এর আওতাভুক্ত নয়।

ফলে মালয়েশিয়া ভ্রমণে আগ্রহী বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে সাধারণ ভ্রমণের ক্ষেত্রে একাধিকবার প্রবেশের সুবিধার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা ব্যবহারের বিষয়টি পর্যটকদের বিবেচনায় রাখতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন সচিবকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি

গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের ৩ সদস্য আটক

জামায়াতের ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে নতুন বাজেট: শফিকুর রহমান

একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

শহীদদের স্বপ্ন পূরণে বিএনপির অঙ্গীকার বিএনপির

প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪, আহত ২

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন

এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে: প্রেস সচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ