মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

Spread the love

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৭ মিটার, যা বিপদসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ২ সেন্টিমিটার ওপরে। নদীপাড়ের বাসিন্দা ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, সোমবার রাত থেকে পানি বাড়তে শুরু করে এবং দুপুরে তা বিপদসীমা অতিক্রম করে।

পানি প্রবেশ করায় ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট, আমন ধানের খেত ও বসতভিটা। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার, যাদের অনেকে গবাদি পশু ও মালপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীতে ইস্ট্রাকো সোলার প্যানেল স্থাপনের কারণে নদীর স্রোতের গতিপথ বদলে গিয়ে লোকালয়ে পানি চাপ দিচ্ছে, যা ভাঙন ও বন্যার ঝুঁকি বাড়িয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, অনেক গ্রামে ইতোমধ্যে রাস্তা-ঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, চরম বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, তিস্তার পানি আগামী দুইদিন বিপদসীমার কাছাকাছি বা ওপরে থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধ ও রাস্তা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

বগুড়ায় তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির জয়

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ

দীর্ঘ প্রবাস শেষ, লন্ডন ছাড়লেন তারেক রহমান

গাজীপুরে সড়কের পাশে মিললো সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

ডাকসু নির্বাচনে ভোটারদের জন্য ঢাবি ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান: ৪ হাজার সদস্যের অংশগ্রহণ