দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এজাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলাকালীন তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



















