বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভিসা বন্ড সহজ করতে যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রপতির আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশি ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে তা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সম্প্রসারিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশি ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ আরও সহজ হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে। এ জন্য বিদ্যমান ভিসা বন্ড ব্যবস্থাটি পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রপতি একই সঙ্গে কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত