বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুদ্ধে অস্বীকৃতি জানানো সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ান কমান্ডাররা: প্রতিবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

Spread the love

ইউক্রেনে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানো রুশ সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে অথবা ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার সেনা কমান্ডাররা—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে স্বাধীন সংবাদমাধ্যম ভার্স্টকা

বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানমস্কো টাইমস তাদের প্রতিবেদনে ভার্স্টকার এই অনুসন্ধানী তথ্য উদ্ধৃত করেছে।

তদন্তে দেখা গেছে, রুশ সেনা সদস্য, নিহতদের আত্মীয়, ফাঁস হওয়া ভিডিও ও সরকারি রেকর্ড বিশ্লেষণ করে অন্তত ১০১ জন সেনা কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে, যারা নিজস্ব সহযোদ্ধাদের হত্যা, নির্যাতন বা কঠোর শাস্তির সঙ্গে জড়িত। এখন পর্যন্ত ১৫০ জন সেনার মৃত্যু নিশ্চিত করা গেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে ভার্স্টকা।

প্রতিবেদনে আরও বলা হয়, কমান্ডাররা “মৃত্যুদণ্ড কার্যকরকারী” নিয়োগ করেছেন—যারা যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো সেনাদের গুলি করে হত্যা করে মৃতদেহ নদী বা অগভীর কবরে ফেলে দেয়। পরে তাদের নাম যুদ্ধে নিহত হিসেবে তালিকাভুক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ