গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনতার প্রবাসীর চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় এ এইচ এম মুজাহিদুল ইসলাম বলেন, দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ আরও জোরদার হবে—এমন প্রত্যাশা রয়েছে।
এ এইচ এম মুজাহিদুল ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশের স্বার্থে তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।


















