রবিবার , ৩ মে ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আশিক গুলিবিদ্ধ মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার জানান, গত ১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ১৩ মে এ চার্জশিট গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে।

চার্জশিটে আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। বিকেল পৌনে ৩টার দিকে লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনায় আশিক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

পরে ওই বছরের ২৮ সেপ্টেম্বর শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেলিকপ্টারের ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুত পুলিশ: আইজিপি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত ১৪

বাংলাদেশে বয়কটের ডাক পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত

অবরোধের মধ্যেও গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের ড্রোন হামলা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা, নিতে হবে দায়: নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা: ইসি সানাউল্লাহ

সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী