সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ

Spread the love

সরকারের প্রথম ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অগ্রগতির চূড়ান্ত মূল্যায়ন দেশের জনগণই করবে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে কিছুটা সময়ের প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার ওপর ভিত্তি করে সরকার অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকট অত্যন্ত সফলতার সাথে মোকাবিলা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বোরো মৌসুমে কৃষকদের সুরক্ষায় তাৎক্ষণিকভাবে দেশে তেলের দাম না বাড়িয়ে পরবর্তীতে সহনীয় মাত্রায় সমন্বয় করা হয়েছে। দীর্ঘদিনের জ্বালানি সংকট উত্তরণে মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি ও কৃষক কার্ড প্রদান এবং ধর্মীয় গুরু ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - অপরাধ