সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে স্বাগত বক্তব্যে তিনি বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই দুই দেশের যেকোনো সমস্যার সমাধান সম্ভব। ভারত ও বাংলাদেশের সার্বভৌমত্ব, অভিন্ন স্বপ্ন ও ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি সম্পর্ককে একটি ‘সোনালি অধ্যায়ে’ নিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জনগণের নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, দুজনের লক্ষ্যই অভিন্ন। তাই তারা একসঙ্গে বসে আলোচনা করলে অমিমাংসিত সব ইস্যুর উইন-উইন সমাধান বের হয়ে আসবে। এছাড়া এর আগে ঢাকায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনেও তিনি বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি দুই দেশের গভীর সম্পর্ক ও অভিন্ন সমৃদ্ধির বার্তা পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না: প্রধান উপদেষ্টা

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে ইরানের ড্রোন হামলা

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

পাগলা মসজিদের দানবাক্সে ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকাল করেছেন