রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

Spread the love

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া আরও সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সমস্যা কমেছে। তবে উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনার বিষয়েও কাজ চলছে।

তিনি জানান, সম্প্রতি চীন সফরের সময় শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু সম্ভাবনাময় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে শিক্ষক বিনিময়ের মাধ্যমে শিক্ষকদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি সক্ষমতাও উন্নত করা হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এ খাতে সহযোগিতার কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতার পরিধিও আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অংশ নেন।

সর্বশেষ - অপরাধ