বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শেরেবাংলা নগরের ‘জুলাই জাদুঘর’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

Spread the love

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা এবং তরুণ প্রজন্মসহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই বিপ্লব ও গণআন্দোলনের ইতিহাস তুলে ধরতে ঢাকার শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের দর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের প্রথম দিনে কেবল জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হলেও আজ থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়মে টিকিট কেটে জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অনলাইনে সময়ভিত্তিক (স্লট) অগ্রিম টিকিট বুকিংয়ের চমৎকার সুবিধা রাখা হয়েছে। টিকিট ফি নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য ২৫ টাকা। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট পাওয়া যাবে।

সাবেক গণভবনের এই জাদুঘরে স্থান পেয়েছে বিগত দেড় দশকের শাপলা চত্বর ও বিডিআর বিদ্রোহসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, রাজপথের সংগ্রাম, গুম-নির্যাতনের ঐতিহাসিক দলিল ও তথ্যচিত্র। বিশেষ গ্যালারিতে শোভা পাচ্ছে শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা মর্মস্পর্শী চিঠি, শহীদ মুগ্ধের পানি বিতরণের প্রতীকী স্মৃতি এবং রিকশাচালকের সালামের স্মারক ভাস্কর্য। এছাড়া খোলা প্রাঙ্গণে নির্মিত শহীদদের প্রতীকী কবর দর্শনার্থীদের বিশেষ আবেগাপ্লুত করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে ঢামেকে ভর্তি ২১, একজনের অবস্থা গুরুতর

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

ফজরের নামাজের পর সড়ক পরিষ্কারে বিরোধীদলীয় নেতা

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

তারা নাকি ডিসেম্বরে আসবে, আসেন দেখা হবে রাজপথে : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগামী রবিবার থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

খালেদা জিয়াকে দেখতে আবারো হাসপাতালে ডা. জুবাইদা রহমান

জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জিতলো বাংলাদেশ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেবে সরকার